পৃথিবীর সবচাইতে সম্মানজনক পুরস্কার হিসেবে নােবেল কে বিবেচনা করা হয় । সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল ডিনামাইড আবিষ্কার করে প্রচুর খ্যাতি অর্জন করেন । তিনি ১৮৮৫ সালে নিজের নামে নোবেল পুরস্কার প্রচলনের ঘোষণা দেন । নোবেল ফাউন্ডেশনের অর্থায়নে প্রতি বছর বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখার জন্য গুণীজনদের এই পুরস্কার দিয়ে থাকা হয় ।
প্রতি বছর পদার্থবিদ্যা , রসায়ন , চিকিৎসা , সাহিত্য , অর্থনীতি ও শান্তিতে এই প্রতিষ্ঠান নোবেল পুরস্কার প্রদান করে থাকে ।
কোষ অক্সিজেনের উপস্থিতি কীভাবে পায় এবং সেই অনুযায়ী কিভাবে ব্যবস্থা নেয় ইহা আবিষ্কার করার জন্য এই বছর চিকিৎসাশাস্ত্রে যৌথভাবে তিনজনকে নোবেল পুরস্কার দেওয়া হবে । এরা হলেন -
১ ) উইলিয়াম জি কেইলিন জুনিয়র ।
২ ) গ্রেগ এল সিমেনজো ।
৩ ) পিটার জে রেটক্লিপ ।
এদের মধ্যে উইলিয়াম জি কেইলিন জুনিয়র এবং গ্রেগ এল সিমেনজো অমেরিকান এবং পিটার জে রেটক্লিপ ব্রিটিশ নাগরিক ।
বাস্তবিক মহাজগতের তাত্বিক আবিষ্কার এবং সৌরজগতের বাইরে অবস্থিত একটি নক্ষত্রকে কেন্দ্র করে ঘূর্ণায়মান একটি গ্রহ আবিষ্কার করার জন্য এই বছর পদার্থবিদ্যায় যৌথভাবে তিনজনকে নোবেল পুরস্কার দেওয়া হবে । এরা হলেন -
১ ) জেমস পেবলস ।
২ ) মিশেল মাইয়র ।
৩ ) দিদিয়ে কেলোজ ।
এদের মধ্যে জেমস পেবলস কানাডীয় বংশোদ্ভূত মার্কিন এবং মিশেল মাইয়র ও দিদিয়ে কেলোজ সুইজারল্যান্ডের নাগরিক ।
লিথিয়াম আয়োন ব্যাটারির উদ্ভাবনের জন্য এই বছর রসায়নে যৌথভাবে তিনজনকে নোবেল পুরস্কার দেওয়া হবে । এরা হলেন -
১ ) জন বি গুডএনাফ ।
২ ) এম স্টানলি হুইটিংহ্যাম ।
৩ ) আকিরা ইয়োশিনো ।
এদের মধ্যে জন বি গুডএনাফ জার্মান বংশোদ্ভূত মার্কিন , এম স্টানলি হুইটিংহ্যাম ব্রিটিশ - আমেকিান ও আকিরা ইয়োশিনো জাপানের নাগরিক ।
প্রতিবেশী রাষ্ট্র ইরিত্রিয়ার সাথে দুই দশকের যুদ্ধ মিটিয়ে ২০১৯ সালে শান্তিতে নোবেল পুস্কার পেয়েছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আমেদ আলী । পুরো উত্তর - পূর্ব আফ্রিকার শান্তি ফেরাতে আবি আহমেদের নোবেল প্রাপ্তির বিষয়টি বিবেচনায় আনা হয় ।
মানবজীবনের নানা সীমা অতিক্রমের গল্প নিজের কল্পনার রংতুলিতে ফুটিয়ে তোলার জন্য ২০১৮ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পান পোল্যান্ডের অধিবাসী ওলগা তোকারচুক । মানুষের জীবনে যে নানা ধরনের সীমানা অতিক্রমরে কাহিনী , সেটাই ওলগা তাঁর লেখায় ফুটিয়ে তুলেছেন ।
ভাষার সৌকর্য এবং মানবকি অভিজ্ঞতার প্রান্তিক ও সুনির্দিষ্টতা উন্মোচনের জন্য ২০১৯ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান অস্টিয়ার নাগরিক পিটার হান্ড ।
বিশ্ব থেকে দারিদ্র্য দূরীকরণের এক অসামান্য পরীক্ষার জন্য ২০১৯ সালে অর্থনীতিতে যৌথভাবে তিনজনকে নোবেল পুরস্কার দেওয়া হবে । এরা হলেন -
১ ) অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ।
২ ) এসতার ডুফলো ।
৩ ) মাইকেল ক্রেমার ।
এদের মধ্যে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ভারতীয় বংশোদ্ভূত মার্কিন , এসতার ডুফলো ফরাশি - আমেকিান ও মাইকেল ক্রেমার মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক ।
BCS All Solution
Bank Solution
Medical Solution
Varsity Solution
Assignment Test
Subjective preparation
Tap to top